Header Ads

  • সংবাদ শিরোনাম

    আল্লাহর ইবাদত ই করোনা থেকে মুক্তির উপায়ঃ ছিদ্দিক উল্লাহ নিশাদ



    নিজস্ব প্রতিনিধি / 
    করোনার তাণ্ডবলীলায় সারা বিশ্বের মতো আমাদের দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বিশেষ করে নারায়ণগঞ্জ জেলায়। করোনা থেকে মুক্তির জন্য প্রতিনিয়ত সচেতনতার জন্য নিজ এলাকায় জনসাধারণকে পরামর্শ দিচ্ছেন এবং ফেসবুকের মাধ্যমে ঘরে বসে প্রতিনিয়ত মানুষদের সচেতন করছেন  বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ফতুল্লা কুতুবপুর ইউনিয়ন পরিষদ, ৩নং ওয়ার্ড ইউনিট কমিটি (ভূঁইঘর পশ্চিম ক্যানেলপাড়) এর সাধারন সম্পাদক ছিদ্দিক উল্লাহ নিশাদ। এসময় তিনি প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন, আমাদের ফতুল্লা কুতুবপুর ইউনিয়ন পরিষদের দুই মহান মানুষ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মুন্সী এবং বাংলাদেশ আওয়ামি যুবলীগের বিপ্লবী নেতা মোঃ আব্দুল মালেক মুন্সী ভাই করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য সর্ব সময় সচেতনতা মূলক পরামর্শ দিয়ে যাচ্ছে এবং করোনা ভাইরাস প্রতিরোধে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। দীর্ঘ লকডাউন এর কারণে আমাদের কুতুবপুর ইউনিয়ন বাসীরা কর্মহীন হয়ে পড়েছ। তাই তাদের পাশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান এর নির্দেশে প্রতিনিয়ত সরকারি এবং নিজস্ব তহবিল থেকে মোঃ আব্দুল খালেক মুন্সী এবং মোঃ আব্দুল মালেক মুন্সী ভাই আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। আমরা আওয়ামী যুবলীগ কর্মী বৃন্দ সর্বসময় এই মহান দুই মানুষের পাশে আছি থাকবো। তিনি আরো বলেন, কাল থেকে পবিত্র মাহে রমজান মাস শুরু। এই রমজান মাসে আল্লাহর ইবাদত ই করোনা থেকে মুক্তির পথ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad