দেবিদ্বারে গোপালনগর আদর্শ সমাজ কল্যাণ পরিষদের ত্রাণ ও ইফতারসামগ্রি বিতরণ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ৩৩০ টিপরিবারের মাঝে ত্রাণ ও ইফতারসামগ্রি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত গোপালনগর ও নবীপুর গ্রামে ঘরে ঘরে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গোপালনগর আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি- হোসাইন আহমাদ, অত্র সংগঠনের সহ-সভাপতি- নজরুল ইসলাম মাষ্টার, বদিউল আলম বাদল মাষ্টার, সোহাগ মাষ্টার, অত্র সংগঠনের সাধারণ সম্পাদক- মোয়াজ্জেম হোসেন সজিব।
আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সদস্য- খোকন বিন আহমেদ, রামিম মুন্সী, আল আমিন সরকার, কাজী হাছান আহমাদ, মোশাররফ হোসেন সোহাগ, হাবিবুল বাশার, আল আমিন, বাবুল, সাইফুল ইসলাম টুটন, আঃ কাইয়ূম, শামিম, নাছির উদ্দিন, সারোয়ার হোসেন পিয়াস, আলাউদ্দিন, অলিউর রহমান, উজ্জল, আবিদ,জয়নাল আবেদীন, আবির সরকার, সাইদুল ইসলাম রাব্বি, মাসুদ মুন্সী প্রমুখ।
উল্লেখ্য যে, এ বিতরণ কার্যক্রম সুবিধাভোগিদের আরো চাহিদার প্রেক্ষিতে অদ্যাবধি চলমান রয়েছে।



কোন মন্তব্য নেই