পবিত্র মাহে রমজান আল্লাহর ইবাদতের মাস, করোনা থেকে মুক্তির মাসঃ বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোঃ শরিফুল আলম
এই ব্যক্তিটি বহু স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় এবং সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়তে সহায়তা দিয়েছেন। বিশেষ করে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের আদর্শনগর, শহীদ নগর, তুষারধারা এলাকায় করোনাভাইরাস মহামারী দুর্যোগে গৃহবন্দি মানুষের মাঝে নিজে কষ্ট করে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছেন।
এছাড়াও তার নিজ গ্রামের বাড়ি লোহাগড়, চন্দ্রা, ফরিদগঞ্জ, চাঁদপুর এর মানুষের কাছে তিনি গরিবের বন্ধু নামে পরিচিত। এই ব্যক্তিটি ঢাকায় অবস্থান করেও তার নিজ গ্রামের অসহায় গৃহবন্দি মানুষের মাঝে করোনা মোকাবেলার জন্য আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন এবং খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। সেখানে তার মানবতার কল্যাণে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এন.এস মানব কল্যাণ ট্রাস্ট রয়েছে। এটি থেকে গরিব অসহায় মানুষগুলো মানব সেবা পেয়ে থাকে।
এই মহৎ ব্যক্তিটি প্রতিবেদক এর সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন, আমি সত্য বলা হতে পিছপা হইনি কখনো হবো না। আমি মানুষের সেবার মাঝে বেঁচে থাকতে চাই। দেশের এই ভয়াবহ অবস্থায়, যে সকল জনপ্রতিনিধি অসহায় গরিবদের হক মেরে খায় পরপারে তারা নিশ্চিত জাহান্নামী হবে।
তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজান মাসের শুরু আজ তারাবির নামাজ পড়ার মাধ্যমে।সবাই ঘরে বসে তারাবির নামাজ পড়বেন। সর্বশেষে তিনি বলেন, পবিত্র মাহে রমজান মাস আল্লাহর ইবাদতের মাস, করোনা থেকে মুক্তির মাস, আমরা সকলেই ঘরে থাকতে চেষ্টা করি, নিশ্চয়ই আল্লাহ সকলকে মুক্ত করবে।



কোন মন্তব্য নেই