রাজশাহী আইএইচটির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের ত্রাণ বিতরণ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, নয়ন ঘোষ /
মহামরি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ইতিমধ্যে প্রতিনিয়তো বেড়েই যাচ্ছে সারাবিশ্বে। বাংলাদেশেও বৃদ্ধি পাচ্ছে দিনদিন এমন অবস্থায় পুরো জাতির ক্লান্তি লগনে রাজশাহী অন্যতম সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আই.এইচ.টি কলেজের চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতিসন্তানদের অন্যতম ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলায় তাদের ৮ টা টিম বিভক্ত হয়ে প্রতিটি থানায়,ইউনিয়নে গরীব অসহায়দের মাঝে ৫০টি পরিবারের মাঝে আজ সকাল হতে ত্রানসামগ্রী ঘরে ঘরে পোঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়। এবং জানা যায় যে এই সংগঠনটির এসকল মানবিক কাজে সর্বাপোরী সহযোগিতা করে থাকেন সংগঠনের প্রধানপৃষ্ঠপোষক মানবিক কর্মকর্তা জনাব সেফাউর রহমান(ডিসি ফুড মাদারীপুর,অঃদাঃ গোপালগঞ্জ)।সংগঠনের পক্ষে থেকে উনাকে এবং সংগঠনের সকল নেতৃবৃন্দদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ কল্যাণ পরিষদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।বর্তমান কমিটির সভাপতি নুর ও সাধারণ সম্পাদকের সাথে কথা বললে তিনারা উভয়ে বলেন তাদের ন্যায় আই.এইচ.টি.সকল জেলা সংগঠনের প্রতি আহ্বান জানান তারাও যেনো এই কাজে উদ্ভুদ্ধ হয়ে নিজ নিজ জায়গা থেকে জাতির পাশে থাকেন


কোন মন্তব্য নেই