মোংলা বন্দরে ত্রাণ পেয়েছেন কর্মহীন শ্রমিক
বাগেরহাট (জেলা) প্রতিনিধি :: অবশেষে মোংলা বন্দরের কর্মহীন প্রায় তিন হাজার শ্রমিক ত্রাণ পেয়েছেন। রবিবার (১২ এপ্রিল) বিকেলে শ্রমিক সংঘ কার্যালয়ে এ ত্রাণ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন, মোংলা বন্দর ব্যবহারী ও শ্রমিক ঠিকাদারদের প্রতিষ্ঠান মোংলা বন্দর বার্থ এন্ড শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক এ কে আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাদ, বন্দর ব্যবহারকারী এস এম মোস্তাক হোসেন মিঠু, এইচ এম দুলাল, মশিউর রহমান ও মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারন সম্পাদক ওমর ফারুক সেন্টু।
মোংলা বন্দর ব্যবহারী ও শ্রমিক ঠিকাদারদের প্রতিষ্ঠান মোংলা বন্দর বার্থ এন্ড শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক একে আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাদ জানান, সামাজিক মূল্যবোধ ও মানবিক কারণে ২৮০০ শ্রমিকের সহায়তা হিসেবে ত্রাণের এ বিশেষ প্যাকেজ তুলে দেয়া হয়। এর মধ্যে রয়েছে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।
এদিকে ত্রাণ সহায়তা দিয়েছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপও। এদিন দুপুরে মোংলা শিল্প এলাকায় বসুন্ধরার মেঘনা সিমেন্ট মিলসের সামনে সাড়ে তিন হাজার কর্মহীন শ্রমজীবীর হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের এ ত্রাণ শ্রমজীবীদের মাঝে দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র জুলফিকার আলী।##



কোন মন্তব্য নেই