Header Ads

  • সংবাদ শিরোনাম

    রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা


    সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ
    প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের আশংকায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পূনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়েছে।

    রোববার বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে সিন্ডিকেটের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এম এ বারী প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা, আবাসিক হলসহ অফিস সমুহ পূনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।বন্ধকালীন সময়ে জরুরী সেবাসমূহ যেমন- বিদ্যুৎ, পানি, টেলিফোন, চিকিৎসা ইত্যাদি যথারীতি চালু থাকবে।

    ছুটির বিষয়ে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, রাবি প্রশাসন থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তীতে দেশের করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad