Header Ads

  • সংবাদ শিরোনাম

    দেবিদ্বারে অসহায় পরিবারের মাঝে স্কুলশিক্ষকের খাদ্য সামগ্রী বিতরণ



    মোঃ সাইফুল ইসলাম সজিবঃ

    কুমিল্লার দেবিদ্বারে কর্মহীন শ্রমজীবীদের বাড়ি বাড়ি  নিজের অর্থায়নে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন এক স্কুলশিক্ষক। দেবিদ্বার পৌরসভার  ফতেহাবাদ এলাকার ৩ নং ওয়ার্ডের  ৩০টি বাড়িতে বুধবার  দুপুরে নিজে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন তিনি। ওই শিক্ষক হলেন মরিচাকান্দা জিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নানু মিয়া সরকার।

    তিনি বলেন, করোনায় অনেক শ্রমজীবী মানুষ কর্ম হারিয়ে দিশেহারা এবং বেকার জীবন যাপন করছেন। এইসব নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী  উপহার দিয়ে তাদের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করেছি মাত্র।  তবে এ কাজে সার্বক্ষণিক অনুপ্রেরণা  যুগিয়েছেন দেবিদ্বারের মাননীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি।

    ঘরে থাকুন, দেশ ও পরিবারকে নিরাপদে রাখুন। আমাদের অভিভাবক আছে আপনাদের পাশে। আসুন আমরা যে যেখানেই থাকি,সেখান থেকেই দেশের এই দূর্যোগ মুহুর্তে অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াই।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad