মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখা বঙ্গবন্ধু সৈনিকলীগের উদ্যোগে ত্রাণ বিতরণ
মোঃ ফারুক হোসেন,মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ মহামারী করোনা সংকটে ঘরবন্দী মানুষগুলো যখন অভাবের তারনায় দিশেহারা,প্রতিটি মা বাবা যখন সন্তানের খাবারের জন্য চিন্তিত এমন সময় বঙ্গবন্ধু সৈনিক লীগ মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগ ও অর্থায়নে মাটিরাঙ্গা পৌর ৯নং ওয়ার্ডের কর্মহীন হতদরিদ্র ও সরকারি ত্রাণ থেকে বঞ্চিতদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ বিতরন করেছেন।মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এর প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার (ববি) এই বিতরণ কর্মসূচীর উদ্ধোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ অদুদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ হারুন উপজেলা সৈনিক লীগের সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদ, সহ পৌর ও ওয়ার্ড সৈনিক লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৩এপ্রিল) বিকেলে মাটিরাঙ্গা পৌর ৯নং ওয়ার্ড মুসলিম পাড়া রসুলপুর বাইল্যাছড়ি এলাকার করোনা সংকটে নিম্ন আয়ের কর্মহীন ৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেন।
এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার (ববি) বলেন, করোনা সংকট প্রতিরোধে, জনসচেতনতা ও নিশ্চিতকরনে উপজেলা প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আপনারা সকলে সামাজিক দূরত্ব বজায় রাখবেন সব সময় সাবান দিয়ে হাত ধৌত করবেন ।পাশাপাশি মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বলে জানান তিনি।
এসময় বঙ্গবন্ধু সৈনিক লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি, মোঃ শাহ আলম বলেন, করোনা সংকটে ঘরবন্দী, কর্মহীন, অসহায় ও সরকারি ত্রাণ থেকে বঞ্চিত মানুষের জন্য আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখার নিজস্ব উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে মাটিরাঙ্গা পৌর ৯নং ওয়ার্ড মুসলিম পাড়া রসুলপুর বাইল্যাছড়ির ৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমতে শেখ হাসিনার উপহার সামগ্রী যেমনঃ চাল,ডাল,তেল,লবণ বিতরণ করছি। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে উপহার সামগ্রী বিতরণ করছি।




কোন মন্তব্য নেই