Header Ads

  • সংবাদ শিরোনাম

    বরিশাল বাকেরগঞ্জে ঢাকা মহানগর ছাত্রলীগ নেতার সুরক্ষা সামগ্রী বিতরন ও জীবাণুনাশক স্প্রে প্রদান


    শাহিন হাওলাদার //বরিশাল জেলা প্রতিনিধি ||  বিশ্বে বিভিন্ন দেশে করোনা প্রাদুর্ভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও আক্রান্ত অন্য দেশের তুলনায় বাংলাদেশে এর গতি কিছুটা ধীরে এগোচ্ছিলো। তারই ধারাবাহিকতায় মানব সেবায় বীরের মতো নিজের জীবনকে তুচ্ছ করে কাজ করে যাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সহ-সভাপতি অাশিকুর রহমান খান। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানের মসজিদ,মাদ্রাসা,দোকানপাট কমিউনিটি ক্লিনিক ও যানবাহনের মধ্যে জীবানুমুক্তকরণ তরল রাসায়নিক পদার্থ /দ্রব্য ছিটানো হয়েছে। পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়। ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান খান (অাশিক) এর নিজস্ব অর্থায়ন এবং ব্যবস্থাপনায় এতে অংশগ্রহন করেন স্থানীয় ছাত্রলীগ নেতা অনুপ দাস, ফয়সাল ইসলাম, হাসান গাজী, রাকিব, অারিফ, সোহেল, হুমায়ূন, নাইম, রকি, সাইফুল প্রমুখ।

    এসময় তারা প্রত্যেকেই বলেন, এভাবেই সাধারণ মানুষের পাশে এগিয়ে আসুক সমাজের প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংগঠন।

    এ প্রসঙ্গে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি অাশিক বলেন, ছাত্রলীগের কাজ করার জন্য নির্দিষ্ট কোন গন্ডি বা সীমানা নেই, কাজ করতে পারে সমগ্র দেশে। আমি স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের সহযোগিতায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমরা মাস্ক,স্যানিটাইজার বিতরন করেছি,খাদ্য সহয়তা প্রদান করেছি। আসন্ন রমজান উপলক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে। আমার সাধ্যমত এ প্রক্রিয়া চলমান থাকবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad